Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুজিব নয়, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা ভাসানী: রাশেদ প্রধান

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দূরদর্শী ভাসানী দুই পাকিস্তানের বৈষম্য মানতে না পেরে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলেন। স্বাধীনতার কথা বলেছিলেন এবং দেশের মানুষের মধ্যে স্বপ্নের বীজ বপন করেছিলেন। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে, শেখ মুজিবের মত নিজের নিরাপত্তার জন্য পাকিস্তানে আশ্রয় নেন নাই। মুজিব নয় মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাত দিবস উপলক্ষ্যে জাগপা আয়োজিত ‘স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বাংলার ভাসানী’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রাশেদ প্রধান বলেন, ‘ভারতীয় আধিপ্যবাদের বিরুদ্ধে ভাসানীর সক্রিয় ভূমিকা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণা ছিল। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ আমাদের লালন করতে হবে। এক ফ্যাসিস্টের বিদায়ে আরেক ফ্যাসিস্টের জন্ম দেওয়া যাবে না। চাঁদাবাজি, দখলদারি ও ভারতের গোলামির রাজনীতি যারা নতুন করে করতে চায়, তাদের আগামী জাতীয় নির্বাচনে রুখে দিতে হবে।’

জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম, সাংঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর