Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার চিকিৎসায় বিদেশি চিকিৎসকরাও যুক্ত হয়েছেন: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশি চিকিৎসকরাও যুক্ত আছেন এবং সবাই মিলে নিবিড়ভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি মহাসচিব খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, পুরো দেশ এবং জাতি বেগম জিয়ার জন্য দোয়া করছেন মসজিদে মসজিদে, মন্দিরেও দোয়া এবং প্রার্থনা চলছে। আমরা দোয়া করি বেগম জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের কাছে জনগণের কাছে এবং আমাদের কাছে আবার ফিরে আসবেন।

বিজ্ঞাপন

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যগত তথ্য আপডেট তার চিকিৎসকরা দিবেন, আমার কাছে এটুকুই তথ্য আছে।

উল্লেখ, ২৩ নভেম্বর রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে ইনফেকশন হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর