Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গায় বিএনপি-আ.লীগের শতাধিক কর্মীর জামায়াতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২৩:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: জেলার বলদিয়া গ্রামে বিএনপি ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ১০২ জন কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জেলা জামায়াতের আমির রুহুল আমিন তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দর্শনা থানার বলদিয়া গ্রামের একটি মাদরাসায় তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্ব ও সেক্রেটারি মাহাবুব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।

যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের রাজনীতি যেনতেন নয়। আমাদের দর্শন শুধু ভোটাভোটি নয়। আসমান-জমিন সবকিছু আল্লাহর। তাই এখানে আইন চলবে আল্লাহর। আমরা সব জায়গায় আল্লাহর আইন ও বিধান কায়েম করতে চাই। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লার বিধান চালু হলে দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তি মিলবে।’

বিজ্ঞাপন

রুহুল আমিন বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পরে আমাদের পেশা পরিবর্তন হয়নি। আমরা যেমন ছিলাম তেমনই আছি। কিছু মানুষ আলাদিনের চেরাগ পেয়েছে। আমরা টাকা আয়ের জন্য রাজনীতি করি না। আমরা মানবতার কল্যাণ সাধন করতে চাই, সত্যর পথে থাকতে চাই। জামায়াতের কর্মী চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত। সে কারণে আসুন আখিরাতের চিন্তা করে দুনিয়াতে শান্তি নিয়ে বসবাস করি।’

দর্শনার তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রাফিজ উদ্দিন মাস্টার জানান, বিএনপি ও আওয়ামী সমর্থক এইসব মানুষ লালনভক্ত ছিলেন। তারা জামায়াতের আদর্শে উজ্জীবীত হয়ে যোগদান করেছেন। লালনভক্তরা লালনের কৃষ্টি কালচারের মধ্যে দিন দুনিয়া এবং ইসলামের কোনো কিছু খুঁজে না পেয়ে ইসলাম ও আল্লাহকে বুকে ধারণ করে যোগদান করেন।

এ সময় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমীর রেজাউল করিম মাস্টার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর হোসেন প্রমুখ।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর