Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘর উপহার পেলেন অসহায় নারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৬:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: পলিথিনের ঢাকা ঝুপড়ি ঘরে বসবাসকারী মোংলার সোনাইলতলায় নতুন ঘর উপহার পেয়েছেন অসহায় নারী আনজিরা বেগম (৬৫)। স্বামীর সন্তানহারা এই নারী সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এ অসহায় নারীকে ঘরটি নির্মাণ করে দিয়েছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনয়নীতপ্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে অসহায় এ নারীকে সঙ্গে নিয়েই ফিতা কেটে এ নতুন ঘরের উদ্বোধন করেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন ও সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ বিল্লাহ।

বিজ্ঞাপন

স্বামী ও সন্তানহীন আনজিরা বেগম দীর্ঘদিন ধরে অন্যের জায়গার উপর পলিথিনের ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন। এই ঘটনা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নজরে আসায় দ্রুততম সময়ের মধ্যে তার জন্য নতুন ঘরটি নির্মাণ করে দেন।

এরআগে গত ৬ ডিসেম্বর বাগেরহাটের রামপালের ভাগা এলাকার অসহায় ভিক্ষুক বাকপ্রতিবন্ধী দীপালি রানী শীলকেও তারেক রহমানের পক্ষ থেকে একটি নতুন ঘর উপহার দেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী স্মরণীয় করে রাখতেই এই নারীকে সামাজিক দায়বদ্ধতা এবং দলীয় নির্দেশনার আলোকে ঘর দেওয়া হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো