Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তফসিলকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ঘোষিত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময় যা সচেতন রাজনৈতিক মহলের আগে থেকেই দাবি ছিল। তফসিলে ঘোষিত বিভিন্ন সময়সীমা যথার্থ হলেও একই দিন গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন করা একটি দুরূহ কাজ। এই ক্ষেত্রে বাজেট, দক্ষ জনবল ও ভোটারদের সচেতনতার সমন্বয় থাকতে হবে।

তারা আরও বলেন, নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড এখনও প্রস্তুত নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। পেশীশক্তির রাজনীতি ও কালো টাকার প্রভাবে রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা বাড়ছে। ৫ আগস্ট পরবর্তি লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলায় নিয়োজিত যৌথ বাহিনীর কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদি অপশক্তি এখনও ষড়যন্ত্র ও নাশকতায় লিপ্ত। এ অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের উপযুক্ত ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রয়োগ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আমরা আশা রাখি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর