Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাধীনতা বিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা শহর ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশ, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সদর থানা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, নগরঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ, সরকারি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই, মোহাম্মদ সবুজ, আহাদুজ্জামান নাঈম প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে, তার জন্য আজও তারা জাতির কাছে ক্ষমা চায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই ইতিহাসের দায় এড়ানোর সুযোগ নেই। এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা স্বাধীনতাবিরোধী সকল শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো