Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের আকাশসীমায় তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশসীমায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার পরে ফেসবুকে তারেক রহমান নিজেই এক পোস্টে এ কথা জানান।

এর আগে, বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করবে।

ফ্লাইটটি সকালে সিলেটে পৌঁছে যাত্রা বিরতির পর বেলা ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে উড়াল দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর