Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় দিন আজ: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১০:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দিনটিকে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৭–১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তারেক রহমান আজ নিজের মাতৃভূমিতে পা রাখছেন। এ মুহূর্তের জন্য সারাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

শিডিউল অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী বিমানটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করেছে। সেখানে এক ঘণ্টার যাত্রা বিরতি শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে বিমানটি। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা ফুল দিয়ে তাকে স্বাগত জানাবেন। ইতোমধ্যে বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্য বিমানবন্দরে উপস্থিত হয়েছেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজকের দিনটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে, যা শুধু দেশবাসী নয়, সারা বিশ্ব প্রত্যক্ষ করবে।

উল্লেখ্য, ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। মুক্তির পর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তিনি। পরবর্তী সময়ে একের পর এক মামলার কারণে দীর্ঘদিন দেশে ফেরা সম্ভব হয়নি তার।

বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর