Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবশেষে দেশের মাটির স্পর্শে তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটির স্পর্শে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইয়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর মধ্য দিয়ে ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টানলেন বিএনপির এই শীর্ষ নেতা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি অবতরণ করে। এর পর দুপুর ১২টার দিকে সপরিবারে বিমান থেকে নেমে আসেন তিনি।

এ সময় তারেক রহমানকে বরণ করে নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির শীর্ষস্থানীয় নেতারা। এ ছাড়া, তারেক রহমানের গলায় মালা পরিয়ে সংবর্ধনা জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

বিজ্ঞাপন

তারেক রহমান বিমানবন্দর থেকে ঢাকার ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যোগ দেবেন। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এর পর মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সেখান থেকে তার গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর