Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩০০ ফিটের উদ্দেশে তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: তারেক রহমান বিমানবন্দর থেকে ঢাকার ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বুলেটপ্রুফ গাড়ি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়।

বাসের সামনে বসে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন তারেক রহমান।

এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি অবতরণ করে। এর পর দুপুর ১২টার দিকে সপরিবারে বিমান থেকে নেমে আসেন তিনি।

বিজ্ঞাপন

ছবি: সারাবাংলা

এ সময় তারেক রহমানকে বরণ করে নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা। এ ছাড়া, তারেক রহমানের গলায় মালা পরিয়ে সংবর্ধনা জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

তারেক রহমান ঢাকার ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এর পর মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। সেখান থেকে তার গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো

সম্পর্কিত খবর