Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার ১৩টি আসনে ১১৯ মনোনয়ন বৈধ, বাতিল ৫৪টি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ২২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে ঢাকা মহানগরের ১৩টি আসনে জমাদানকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে ১১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল হয়েছে ৫৪টি। এছাড়া একটি আসনের একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দীন আহমেদ চৌধুরী।

তিনি আরো জানান, ঢাকার ১৩ আসনে মোট ২৫৩ জনের কাছে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনের মূল তথ্যা:

মোট বিক্রিত ফরম: ২৫৩টি।

জমা পড়া ফরম: ১৭৪টি।

বৈধ ঘোষণা: ১১৯টি।

বাতিল ঘোষণা: ৫৪টি।

স্থগিত: ১টি (ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর আবেদন)।

বাতিলের কারণ

মনোনয়নপত্র বাতিলের কারণ ব্যাখ্যা করে রিটার্নিং কর্মকর্তা বলেন, অধিকাংশ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের দাখিলকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা পাওয়া যায়নি। এছাড়া অনেক প্রার্থী হলফনামায় স্বাক্ষর করেননি। কিছু ক্ষেত্রে নথিপত্রের ত্রুটি এবং রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণেও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, অনেক ক্ষেত্রে দেখা গেছে যার মাধ্যমে ফরমটি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, তিনি তা করেননি।

আপিল প্রক্রিয়া
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে সময় চাওয়ার প্রেক্ষিতে একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে, যা নির্দিষ্ট প্রক্রিয়া শেষে জানানো হবে।

‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর