Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসীদের জামায়াত আমির / ভোট শুধু অধিকার নয়, আপনার পবিত্র দায়িত্ব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ০০:১৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসীদের উদ্দেশে বলেছেন, মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার নয়; দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি আপনার পবিত্র দায়িত্ব।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কথা লিখেন।

জামায়াতের আমির লিখেন, সম্মানিত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসন্ন নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি আপনি আপনার ভোটাধিকার ইনশাআল্লাহ প্রয়োগ করবেন। দেশে একটি ইতিবাচক পরিবর্তনের জন্য এদিন আপনি দু’টি মূল্যবান ভোট প্রদান করবেন।

তিনি লিখেন, একটি—৫৪ বছরের ঘুণে ধরা শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসনে দেশকে ডুবিয়ে দিয়েছে—তার সংস্কারের জন্য গণভোট। সংস্কার ও পরিবর্তন চাইলে আপনি গণভোটে ‘হ্যাঁ’ বলুন। দ্বিতীয়টি— ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনবিরোধী, জনআকাঙ্ক্ষাভিত্তিক একটি বাংলাদেশ গড়ার পক্ষে। সকল প্রকার দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, তাদের প্রত্যাখ্যান করুন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান লিখেন, রাজনৈতিক দল হিসেবে সবার ভোট চাওয়ার অধিকার আছে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই, ২৪-এর জুলাই-পরবর্তী কার্যক্রম বিবেচনায় নিলেই ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীক অবশ্যই আপনি বেছে নেবেন। মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার নয়; দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি আপনার পবিত্র দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আইজিপিসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০

আরো

সম্পর্কিত খবর