Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা-১৬ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৭:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা-১৬ আসনে জামায়াতের প্রার্থী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ও দলটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে মিরপুর-৬ এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

আমিনুল হক বলেন, ‘এই আসনে লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে এবং গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—বিএনপি জনগণের দল।’

তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াতের প্রার্থী ও তাদের সহযোগীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেনার চেষ্টা করছে। একইসঙ্গে বিএনপির নাম ভাঙিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টাও চলছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এসব অনিয়মের জবাব জনগণ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমেই দেবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এলাকায় শিশুদের খেলাধুলায় বাধা দেওয়ার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আমিনুল হক বলেন, ‘বিএনপি একটি খেলাধুলাবান্ধব ও মানবিক সমাজ গড়তে চায়। শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করাই দলের অন্যতম লক্ষ্য।’

গণসংযোগকালে মিরপুর এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার কথাও তুলে ধরেন তিনি। আমিনুল হক বলেন, পুরোনো ও ত্রুটিপূর্ণ গ্যাস ও পানির লাইন পুনরায় খননের মাধ্যমে আধুনিক সংযোগ নিশ্চিত করা হবে। পাশাপাশি কাঁচা রাস্তা ও ভাঙা গলি সংস্কারের জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা এবং অনলাইন জব ফেয়ারের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টি করে শিক্ষিত বেকারদের আত্মনির্ভরশীল করে তোলা হবে।

এ সময় তিনি একটি মানবিক, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পুলিশের ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

ভারতকে প্রায় হারিয়েই দিচ্ছিল জাপান!
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২২

আরো

সম্পর্কিত খবর