Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ২০:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে গিয়েছেন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে শনিবার (২৮ মার্চ) বিকেল থেকে দলীয় কার্যালয় এলাকায় নেতা-কর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। এসময় নেতাকর্মীরা নানা রকম স্লোগান দেয়।

এদিকে বিকেল থেকে পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় এলাকায় সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নিয়েছেন নেতা-কর্মীরা। তাদের কারও কারও হাতে দলীয় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড।

বিজ্ঞাপন

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সবকটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিচ্ছিন্নভাবে স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’সহ তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছিলেন।

এদিকে সড়কের দুই পাশে নেতা-কর্মীদের ভিড় থাকায় নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর