Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা নাঈম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৮:৪৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম – ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকার ধানমন্ডি থানায় দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈম-কে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা নাঈমকে আদালতে হাজির করে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন জানান।

বিজ্ঞাপন

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির ৩ নম্বর সড়কে ল্যাবএইড হাসপাতালের বিপরীত পাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মো. সজিব ইসলাম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আনোয়ার হোসেন নাঈম ও অপর আসামি বেলাল হোসেন বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এই মামলাতেও গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর