Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আলোচনার মাধ্যমে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্তে আসা উচিত: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ২০:১৩

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই সনদ’ প্রতিষ্ঠায় সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো উচিত। যেসব বিষয় আইনি বা সাংবিধানিক সংশোধনের প্রয়োজন, তা দ্রুত সম্পন্ন করতে হবে।

সোমবার (২০ জুলাই) রাজধানীর উত্তরার আইইউবিটি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি এবং তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জুলাই-আগস্টের পরিবর্তনের ফলে দেশে গণতন্ত্র চর্চার কিছুটা সুযোগ তৈরি হয়েছে। তবে গণতন্ত্রকে টেকসই করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম সমঝোতা জরুরি। অন্যথায় গণতন্ত্রবিরোধী শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিয়েছিল এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনে নানা পদক্ষেপ নিয়েছিল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদ (মিষ্টি), অ্যাব নেতা ইঞ্জি. আবু সাঈদ চঞ্চল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর