Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৭:০৫

জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি

ঢাকা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে। চিঠির অনুলিপি জাতীয় সংসদের স্পিকারের কাছেও পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা নিশ্চিতে দলীয়ভাবে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয় এবং তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

চিঠিতে গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে।

তবে এ বিষয়ে সিনিয়র নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘কেবল দলের বহিষ্কারপত্রের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী মূল চিঠিটি আসতে হবে জাতীয় সংসদের স্পিকারের কাছ থেকে। কারণ, সংবিধানে দল থেকে বহিষ্কৃত হলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ শূন্য হওয়ার বিষয়ে কোনো বিধান নেই, সেখানে কেবল পদত্যাগের কথা উল্লেখ রয়েছে।’

সারাবাংলা/এনএল/এআর
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর