Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এপিজির চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৬:৪৬

আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (৫ অক্টোবর) তানজানিয়ার আরুশায় তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। গ্রুপটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে আইপিইউতে বাংলাদেশ এ অঞ্চলের সংসদগুলোর প্রতিনিধিত্ব ও সমন্বয়ে আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবে।

বিজ্ঞাপন

এর আগে রোববার (৪ অক্টোবর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। আরুশায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন চলবে।

বিজ্ঞাপন

এক দুর্ম্মদ প্রেম
৫ অক্টোবর ২০২৬ ১৬:২৮

আরো

সম্পর্কিত খবর