Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পার্বতীপুর-ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ২০:৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ফাইল ছবি

ঢাকা: দিনাজপুর জেলার পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা বিএনপি এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তবে নতুন কমিটি গঠনের বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর