Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি ভেঙে নতুন নেতৃত্ব: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৬:২৬

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নেতারা

ঢাকা: বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৩ আগস্ট) জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সাথে নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব কমিটিতে নতুন নেতৃত্ব আনা হবে। সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই পুনর্গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিজ্ঞাপন

এ সময় দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। গ্যাস সরবরাহ বাড়ার ফলে বিদ্যুতের লোডশেডিংও কমে এসেছে।’

চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয় দাবি করে রিজভী বলেন, ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। সেটিও ইতোমধ্যে মেরামত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এলএনজি ভর্তি কার্গো দেশে এসে পৌঁছেছে। এর ফলে গ্যাস সরবরাহে ইতিবাচক প্রভাব পড়ছে।’ ধীরে ধীরে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর