Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশে ফ্যাসিস্ট হামলাকারীদের দমনে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ কী: আখতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৫

সংসদ সদস্য আখতার হোসেন।

ঢাকা: ইতালির ভেনিসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আজমেরী হক বাঁধনের ওপর বর্বর হামলা করেছে এবং সেই হামলা করার সময় তিনি যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সেটাকে তার অপরাধ হিসেবে উপস্থাপন করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্পিকারের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন এই অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিদেশে অবস্থানরত জুলাই যোদ্ধাদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে, যার শিকার আমি নিজেও। আমেরিকায় জাতিসংঘের প্রোগ্রামে যাওয়ার সময় আমার উপরেও এমন বর্বর হামলা চালানো হয়েছিলো।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিএনপি, জামায়াত কিংবা সাধারণ নাগরিকরা বিদেশের মাটিতে গেলেই ফ্যাসিবাদের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা করছে, হেনস্তা করছে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পার পেয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে অবস্থানরত এসব সন্ত্রাসী ও তাদের মূল ধারাকে অবিলম্বে আইনের আওতায় আনার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ও পদক্ষেপ আছে কিনা? সেই পরিকল্পনা ও পদক্ষেপগুলো কী, সেটি মহান সংসদের মাধ্যমে জানতে চাই।’

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

জাতিসংঘ দিবস আজ
২৪ অক্টোবর ২০২৬ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর