Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধীদল: জামায়াত আমির

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪০ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৭

সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান।

টাঙ্গাইল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের দেশ ভালো নেই। এটা আমরা সবাই স্বীকার করছি, সরকারও এটি স্বীকার করতে বাধ্য। জাতির প্রয়োজনে সরকার চাইলে যেকোনো সময় বিরোধীদল সহযোগিতা করবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলে সাংগঠনিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলও দায়িত্বহীন নয়। সরকার ও বিরোধী দল উভয়েরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ খাতে বড় সংকট তৈরি হয়েছিল। এ বিষয়ে তিনি সংসদে ৬৮ বিধিতে একটি নোটিশ দিয়েছিলেন। গত ৭ তারিখে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সেখানে সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় দেশে-বিদেশে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে। জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও সরকার থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তাদের একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা বলেছেন।

তিনি আরও বলেন, ছয় দফা জনদাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করতে চান না তারা। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা জানান তিনি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর