Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ জেলা ও এক মহানগরে কমিটি ঘোষণা যুবদলের

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৬

ঢাকা: সারাদেশে মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগরগুলোতে কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল।

নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। শাখাগুলো হলো খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও সিলেট জেলা এবং সিলেট মহানগর।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সিলেট মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ।

বিজ্ঞাপন

মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মেখ নাদিমুজ্জামান জনিকে সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।

ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন ও সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি এবং শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

জবি'র ২য় সমাবর্তন ৩০ জানুয়ারি
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯

আরো

সম্পর্কিত খবর