Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট 
১১ অক্টোবর ২০২৬ ২০:৩৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ২০:৩৫

– ছবি : সংগৃহীত

ঢাকা:  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা  তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা শুরু হয়।

চলতি সংসদ অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাসের বিষয়ে কৌশল নির্ধারণ, সংসদীয় কার্যক্রম পরিচালনা এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সার্বিক বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্য ও মন্ত্রী পরিষদের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং সংসদে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করাসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন সংসদ নেতা।

বিজ্ঞাপন