Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কপ৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:০৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ ১৭:৫১

ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

ঢাকা: জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি থেকে জিওকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গ্রিনহাউস গ্যাস নিয়ে গবেষণার পাশাপাশি যুক্তরাজ্যে পরিবেশবিষয়ক আইন পেশায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

বিজ্ঞাপন

কপ৩১ সম্মেলনে তিনি জলবায়ু ন্যায্যতা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার, অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন ও অভিযোজন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

এ ছাড়া আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, ন্যায্য জলবায়ু অর্থায়ন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরাই এ অংশগ্রহণের লক্ষ্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর