Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১৮:১৬

সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলাম -ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানী থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে আজ গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এমএইচ/এসআর