Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যৌন হয়রানি প্রতিরোধে অভ্যন্তরীণ কমিটি গঠনের নির্দেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ২১:০৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

হাইকোর্টের নীতিমালা অনুসরন করে সকল ক্রীড়া ফেডারেশনে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আগামী ১৯ নভেম্বরের মধ্যে কমিটি গঠন করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ফেডারেশনগুলোকে।

জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) রুহুল আমিনের সই করা প্রজ্ঞাপনে জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে কমপক্ষে তিনজন নারী সদস্যসহ পাঁচ সদস্যের একটি অভিযোগ কমিটি গঠন করতে বলা হয়েছে।

পাশাপাশি প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী প্রতিকার না পেলে বা তিনি সন্তুষ্ট না হলে জাতীয় ক্রীড়া পরিষদের কাছেও অভিযোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসানের প্রত্যাশা এই উদ্যোগের মাধ্যমে নারী ক্রীড়াবিদদের সুরক্ষা নিশ্চিত হবে। তিনি বলেন, ‘এনএসসি মনে করে, এ উদ্যোগের ফলে নারী ক্রীড়াবিদেরা নিজেদের আরও সুরক্ষিত ভাবতে পারবেন এবং নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করতে পারবেন।’

সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। জাতীয় নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহানারা। যাতে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় চলছে। বিষয়টি নিয়ে তদন্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর