Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পিএসএল ফাইনালে আগুন ঝড়ালেন নাহিদ রানা, শিরোপা জিতল পেশোয়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ০২:১৫

পাকিস্তান সুপার লিগের (পিএসলে) প্রতিক্ষিত শিরোপাটা জিতল পেশোয়ার জালমি। ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানকে হারিয়ে দীর্ঘ ৯ বছর পর পিএসএল জিতল পেশোয়ার। ফাইনাল ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানা।

ফাইনাল ম্যাচ খেলাতে অনেক কিছু ব্যবস্থা করে নাহিদকে বাংলাদেশ থেকে পাকিস্তানে উড়িয়ে নিয়ে গেছে পেশোয়ার। ফ্র্যাঞ্চাইজিটির এতো আগ্রহের প্রতিদান দারুণভবে দিয়েছেন নাহিদ। ৪ ওভার বোলিং করে ১ মেডেনসহ মাত্র ২২ রান খরচায় নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। সঙ্গে অ্যারন হার্ডিও দারুণ বোলিং করেছেন। দুই মিলিয়ে প্রতিপক্ষকে অল্পতেই গুটিয়ে দিয়ে শিরোপা জয়ের রাস্তা পরিস্কার করেছে পেশোয়ার।

বিজ্ঞাপন

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল হায়দরাবাদ কিংসম্যান। ওপেনার সাইয়ুম আইয়ুব ফিফটি পেয়েছেন। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভারে ১২৯ রানেই অলআউট হয়ে যায় দলটি।

পেশোয়ারের হয়ে ২৭ রানে ৪ উইকেট তুলে নেন অ্যারন হার্ডি। নাহিদ রানা ২২ রানে ২ উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পেশোয়ার। প্রথম ওভারেই মোহাম্মদ আলি ফিরিয়ে দেন মোহাম্মদ হারিস ও বাবর আজমকে। বাবর আজম শূন্য রানে আউট হন, আর হারিস করেন মাত্র ৬ রান।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে সেখান থেকে ম্যাচের হাল ধরেন হার্ডি ও আব্দুল সামাদ। তাদের মধ্যে ৮৫ রানের জুটি গড়ে জয়ের ভিত তৈরি হয়। সামাদ ৪৮ রান করে আউট হলেও হার্ডি অপরাজিত থাকেন ৩৯ বলে ৫৬ রান করে। ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩০ রান তোলে পেশোয়ার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর