Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি বোলিংয়ে কাঁপছে নেদারল্যান্ডস

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২২ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৩

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও নেদার‌্যান্ডসের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। গত ম্যাচের মতো আজও আগে বোলিং করতে নেমে ডাচদের স্রেফ নাচিয়ে ছাড়ছেন বাংলাদেশি বোলাররা।

শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো নেদারল্যান্ডস ৬৫ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। লেগস্পিনার রিশাদ হোসেনের বদলে অফস্পিনার নাসুম আহমেদ ও পেসার শরিফুল ইসলামের বদলে অপর পেসার তানজিম হাসান সাকিবকে একাদশে রাখা হয়। দুজনই ভালো বোলিং করেছেন নাসুম উইকেট নিয়েছেন তিনটি, সাকিব একটি।

বিজ্ঞাপন

পরপর দুই বলে দুই উইকেট নিয়ে উইকেটের সূচনাটাও করেন নাসুম। তৃতীয় ওভারে বোলিং করতে এসে পরপর দুই বলে উইকেট এনে দেন নাসুম। ওভারের দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউডকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানানোর পর তৃতীয় বলে তেজা নিদামানুরুকে পারভেজ হোসেনের ক্যাচ বানান তরুণ স্পিনার।

ষষ্ঠ ওভারে বিক্রমজিৎ সিংকে স্লো বল বোকা বানান তাসকিন আহমেদ। ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় নেদারল্যান্ডস। ডাচদের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডকে ফেরান মোস্তাফিজুর রহমান। ১১ বলে ৯ রান করা আইরিশ অধিনায়ককে পারভেজ হোসেন ইমনের ক্যাচ বানান মোস্তাফিজ।

ইনিংসের দশম ওভারে পরপর দুই বলে দুই উইকেট পেয়েছে বাংলাদেশ। ওভারের চতুর্থ বলে নোয়াহ ক্রসকে রান আউট করেন সাইফ হাসান। তানজিম হাসান সাকিবের পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন শারিজ আহমেদ। খানিক বাদে সিকান্দার জুলফিকুরকে সরাসরি বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। ৬৫ রানে সপ্তম উইকেট হারায় নেদারল্যান্ডস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর