Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপিএলে রাজশাহীর অধিনায়ক শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়কের নাম ঘোষণা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আসন্ন বিপিএলে অধিনায়ক হিসেবে জাতীয় দলের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে চূড়ান্ত করেছে রাজশাহী।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অধিনায়কের নাম ঘোষণা করেছে রাজশাহী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নাজমুল হোসেন শান্ত রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তার শক্তিশালী নেতৃত্বে রাজশাহী আত্মবিশ্বাস, শৃঙ্খলা নিয়ে জয়ের লক্ষ্যে সামনে এগিয়ে যাবে।’

রাজশাহীতে নেতৃত্ব নেওয়ার মতো বেশ কিছু ক্রিকেটার আছেন। জাতীয় দলকে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া মুশফিকুর রহিম আছেন। মুশফিক অবশ্য অনেকদিন যাবতই কোনো ধরনের অধিনায়কত্ব থেকে দূরে থাকার চেষ্টা করছেন। এছাড়া যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিয়মিত সাফল্য পাওয়া আকবর আলী আছেন রাজশাহীতে।

বিজ্ঞাপন

তবে শেষ পর্যন্ত শান্তর ওপরই আস্থা রেখেছে রাজশাহী। অধিনায়ক হিসেবে শান্তকে হয়ত আগে থেকেই নজরে রেখেছিল রাজশাহী। কারণ নিলামের আগেই শান্তকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে দলটি।

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নওয়াজ, শাহিবজাদা ফারহান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মণ্ডল, জিসান আলম, হাসান মুরাদ, আবদুল গাফফার সাকলাইন, এস এম মেহেরব হোসেন, রবিউল ইসলাম, ওয়াসী সিদ্দিকী, মুশফিকুর রহিম, শাখাইর এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল, দুশান হেমন্থ, জাহানদাদ খান ও জিমি নিশাম।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর