Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিরোপা জয়ের লক্ষ্য রাজশাহীর

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত পোহালেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রাজশাহী ওয়ারিয়ার্স। রাজশাহীর নেপালি ক্রিকেটার সন্দীপ লামিচানে জানালেন, তাদের দলের লক্ষ্য শিরোপা জয়।

বিপিএলকে সামনে রেখে অনেক আগ থেকেই অনুশীলন চালিয়ে যাচ্ছে দলগুলো। রাজশাহীও অনুশীলন শুরু করে দিয়েছে অনেক আগে। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমে কথা বলেছেন সন্দীপ লামিচানে।

বলেছেন, ‘আমাদের দলে যে ধরণের সম্ভাবনা রয়েছে তা অসাধারণ। বিশেষ করে যখন আপনি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন, তখন স্থানীয় খেলোয়াড়দের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজশাহী ওয়ারিয়র্সে অনেক প্রতিভা আছে। আমি এদের অনেকের সাথেই আগে খেলেছি, তাই তাদের চিনি। আমরা সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য পুরো দল বেশ রোমাঞ্চিত। দলের ভেতরের পরিবেশও এখন খুব ইতিবাচক।’

বিজ্ঞাপন

‘আমাদের টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার, সব জায়গাতেই ভারসাম্য আছে। স্পিনার, ফাস্ট বোলার-সব বিভাগে ভালো খেলোয়াড় আছে। নাজমুল (শান্ত) দলকে নেতৃত্ব দিচ্ছে, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। বিদেশি খেলোয়াড়দেরও অনেক অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে এটি একটি স্বয়ংসম্পূর্ণ দল এবং সবাই শিরোপার জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’- যোগ করেছেন তিনি।

বিপিএলের রাজশাহীর লক্ষ্য শিরোপা জেতা, বলেছেন লামিচানে, ‘লক্ষ্য একটাই, ম্যাচ জেতা। এটিই সবচেয়ে সহজ লক্ষ্য। সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং আমরা দল হিসেবে ট্রফি জেতার চেষ্টা করব।’

মূলত রাজশাহীর হেড কোচ হান্নান সরকারের চাওয়াতে বিপিএল খেলতে এসেছেন লামিচানে। কাকে দলে ভেড়ানো এবং বাকি কাজগুলো হয়েছে হান্নান সরকারের তত্বাবধানেই।

বাংলাদেশি এই কোচের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লামিচানে। বলেছেন, ‘আমি নেপাল প্রিমিয়ার লিগের ফাইনাল দেখছিলাম। তখন তিনি (হান্নান সরকার) আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেন আমি রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিতে চাই কি না। কয়েক মিনিটের মধ্যেই আমরা সবকিছু চূড়ান্ত করে ফেলি। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর