Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪১

নিরাপত্তাশঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। এই ফ্রি সময়ে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি দল নিয়ে অনুষ্ঠিত হবে নতুন এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবার এই টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করল বিসিবি।

আগেই দলগুলোর অধিনায়ক ও কোচের নাম ঘোষণা করা হয়েছিল। আজ রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দলগুলোর পূর্নাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

তিন দলের এই নতুন টুর্নামেন্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের তিনটি দল- ধুমকেতু, দুর্বার ও দুরন্ত।

তিন দলের এই টুর্নামেন্টে তারকা ক্রিকেটারদের মধ্যে নেই নাঈম শেখ, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ। নাঈম শেখ পবিত্র ওমরা হজ পালন করতে যাবেন বলে টুর্নামেন্টে খেলছেন না। সদ্য বাবা হওয়া সৌম্য সরকার আছেন আমেরিকাতে। সাব্বির রহমান আর মুকিদুল ইসলাম মুগ্ধর না থাকার বিষয়টি আলোচিত হচ্ছে। বিশেষ করে মুকিদুল ইসলাম। কারণ বিপিএলে দারুণ বোলিং করেছিলেন মুগ্ধ।

বিজ্ঞাপন

তিন দলের স্বোয়াড

ধুমকেতু একাদশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশের স্কোয়াড: হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশের স্কোয়াড: জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর