Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির নতুন টুর্নামেন্টে নেই সৌম্য–নাঈম, জানা গেল কারণ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৬

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় দেশের ক্রিকেটাররা আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা থেকে মুক্ত। সেই সুযোগে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিসিবির নতুন আয়োজন ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। টুর্নামেন্টটি সামনে রেখে রোববার তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি জাতীয় দলের পরিচিত মুখ নাঈম শেখ ও সৌম্য সরকার। বিষয়টি নিয়ে ক্রিকেটাঙ্গনে কৌতূহল তৈরি হলেও খোঁজ নিয়ে জানা গেছে, দুজনের অনুপস্থিতির পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন কারণ।

পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে আগেই বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন নাঈম শেখ। সে কারণেই আসন্ন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাকে দলে রাখা হয়নি। অন্যদিকে সৌম্য সরকার বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, পারিবারিক কারণে। সদ্য বাবা হয়েছেন সৌম্য, নতুন অতিথির আগমনে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না তিনি।

বিজ্ঞাপন

এদিকে, ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি সাব্বির রহমানেরও। চলতি বিপিএলে ব্যর্থ পারফরম্যান্সের কারণে তার বাদ পড়াটা প্রত্যাশিতই ছিল। ঢাকার হয়ে খেললেও পুরো আসরে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন এই অভিজ্ঞ ব্যাটার।

তবে সবচেয়ে বেশি চমক তৈরি করেছে তরুণ পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর অনুপস্থিতি। বিপিএলে ভালো পারফরম্যান্সের পরও তার নাম না থাকায় নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

তিন দলের স্বোয়াড

ধুমকেতু একাদশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশের স্কোয়াড: হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশের স্কোয়াড: জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর