Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

নতুন বছরে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২৮ জন। ২৮ ক্রিকেটারকে মোট পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবার ‘এ’ প্লাস ক্যাটাগরিতে কেউ নেই।

‘এ’ ক্যাটাগরিতে আছেন চারজন ক্রিকেটার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ১১ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬ জন আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ৭ জন।

কোন খেলোয়াড়ের বেতন কত

‘এ’ ক্যাটাগরিতে থাকা চার ক্রিকেটার হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। এর মধ্যে নাজমুল টেস্ট দলের অধিনায়ক, মিরাজ ওয়ানডের, লিটন টি-টোয়েন্টির।

বিজ্ঞাপন

‘বি’ ক্যাটাগরিতে আছেন সর্বোচ্চ ১১ ক্রিকেটার। তাঁরা হচ্ছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

আর ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান।

বিসিবির চুক্তি অনুযায়ী বেতন:

গ্রেড এ: মাসিক বেতন ৮,০০,০০০ (আট লাখ) টাকা
গ্রেড বি: মাসিক বেতন ৬,০০,০০০ (ছয় লাখ) টাকা
গ্রেড সি: মাসিক বেতন ৪,০০,০০০ (চার লাখ) টাকা
গ্রেড ডি: মাসিক বেতন ২,০০,০০০ (দুই লাখ) টাকা

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

হলিউড ‘ওয়াক অব ফেম’-এ মিশেল ইয়ো
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮

আরো

সম্পর্কিত খবর