Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইসিসির মাসসেরা পুরস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশের সোবহানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার বড় একটা খবর এনে দিলেন সেই আসরে দারুণ পারফর্ম করা বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।

নেপালে অনুষ্ঠিত বাছাই পর্বে ছয় ম্যাচে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন সোবহানা। পুরো টুর্নামেন্টে ৪৫.৮০ গড়ে ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন সোবহানা। এই আসরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান তিনি।

থাইল্যান্ডের বিপক্ষে খেলেন ৪২ বলে ৫৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস, যেখানে ছিল একটি ছক্কা ও নয়টি চার। স্কটল্যান্ডের বিপক্ষেও গুরুত্বপূর্ণ সময়ে ৪৭ রানের কার্যকর ইনিংস উপহার দেন। বাকি ম্যাচগুলোতেও ব্যাটিংয়ে স্থিরতা ও আক্রমণাত্মক মানসিকতা ধরে রেখে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

বিজ্ঞাপন

সোবহানার সঙ্গে মাসসেরার লড়াইয়ে রয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের পেসার টারা নরিস। লুইস ছয় ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করে দলকে বিশ্বকাপের মূল পর্বে তুলতে নেতৃত্ব দেন। বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলেও ৭৩ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেছিলেন তিনি।

অন্যদিকে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন টারা নরিস। পুরো টুর্নামেন্টে ১৫ উইকেট শিকার করে আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে মাসসেরা পুরস্কারের মনোনয়নে জায়গা করে দিয়েছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর