Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৪:৩৭

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশ জিতেছে একটি, পাকিস্তান জিতেছে অপরটি। অর্থাৎ সিরিজের তৃতীয় ম্যাচটা যে দল জিতবে সিরিজ তাদের। এমন সমীকরণে  সিরিজের তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছে পাকিস্তান।

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ। গত দুই ম্যাচে ব্যর্থ ওপেনার সাইফ হাসানকে নিয়েই খেলতে নেমেছে বাংলাদেশ।

অপর দিকে পাকিস্তান একাদশে তিন পরিবর্তন এনেছে। বাদ পরেছেন শামিল হোসেন ও হুসেইন তালাত। গত ম্যাচে চোটে পড়া তালাত যে খেলতে পারবেন না সেটা আগেই জানা গেছে। এছাড়া দলে ফিরেছেন পাকিস্তানের তারকা স্পিনার আবরার আহমেদ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটা জিতে সিরিজে ১-১ ব্যবধানের সমতা এনেছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর