Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৫:২১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৬:৪৬

সিরিজ জিততে হলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। এমন সমীকরণে খেলতে নেমে বোলিংটা দারুণ হলো স্বাগতিকদের। বিশেষ করে বল হাতে আগুণ ঝড়িয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। নাহিদ আগুনে নিউজিল্যান্ডকে দুইশর আগেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

সফরকারীরা শেষ পর্যন্ত গুটিয়ে গেছে ১৯৮ রানে। নাহিদ রানা একাই নিয়েছেন ৫ উইকেট। ক্যারিয়ারের দশম ওয়ানডে খেলতে নেমে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন নাহিদ। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেছেন নিক কেলি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে ১-০তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সিরিজে সমতা ফেরাতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশ। বাংলাদেশ টার্গেটটা বেশ সহজই পেল।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। বাংলাদেশকে দ্রুত জোড়া উইকেট এনে দেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের দলীয় ২৫ ও ২৮ রানের মাথায় নেহরি নিকোলাস আর উইল ইয়ংকে ফেরান নাহিদ।

এরপর অধিনায়ক টম ল্যাথামের সঙ্গে দারুণ একটা জুটি বেঁধে দলকে টানছিলেন নিক কেলি। পার্ট টাইম বোলার সৌম্য সরকার বেশিদূর এগুতে দেননি টম ল্যাথামকে। ব্যক্তিগত ১৪ রানে কিউই দলপতিকে উইকেটের পেছনে ক্যাচ বানান সৌম্য।

এরপর মোহাম্মদ আব্বাসকে নিয়ে এগুচ্ছিলেন নিক কেলি। আব্বাসকেও ফিরিয়ে কিউইদের চাপ বাড়ান নাহিদ রানা। ৩৪ বলে ১৯ রান করা আব্বাসকেও উইকেটের পেছনে ক্যাচ বানান নাহিদ।

অনেকটা সময় গলার কাটা হয়ে থাকা নিক কেলিকে দারুণ এক ডেলিভারিতে বোকা বানিয়ে ফেরান লেগস্পিনার রিশাদ হোসেন। দলীয় ১৪৫ রানের মাথায় ১০২ বলে ১৪ চারে ৮৩ রান করা কেলিকে মিডউইকেটে ক্যাচ বানান রিশাদ। কেলি আউট হওয়ার পর নিউজিল্যান্ডের পক্ষে আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি।

৪৫ রানের ব্যবধানে শেষ ছয় উইকেট হরিয়েন সফরকারীরা। ৪৮.৪ ওভারে শেষ পর্যন্ত ১৯৮ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ১০ ওভারে ৩২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। ৩২ রানে দুই উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর