Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত, টিকিটের অর্থ ফেরত দিবে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৬:৩৭

অপেক্ষা করেও লাভ হলো না। শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি। এদিকে, এই ম্যাচের খেলা দেখার জন্য যারা অনলাইনে টিকিট কিনেছেন তাদের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিসিবির এই উদ্যোগ প্রসংশা কুড়াচ্ছে সর্ব মহলে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি। চট্টগ্রামে গতকাল থেকেই বৃষ্টি। রাতেও ছিল বৃষ্টি। আজ সকাল থেকে বৃষ্টি নেমেছে থেমে থেমে।

বিজ্ঞাপন

খেলা শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। কিন্তু বৃষ্টির কারণে ২টার দিকে মাঠে পানি জমে ছিল। বৃষ্টি থামলে মাঠ পরিস্কার করে খেলা শুরু করার অপেক্ষা করা হচ্ছিল। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। বিকেল সাড়ে ৪টার দিকে ম্যাচ রেফারি ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন।

দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়াতে সিরিজে ১-০তে এগিয়ে থাকল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটাতে বড় জয় পেয়েছিলেন টাইগাররা। ২ মে মিরপুরের অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি। সিরিজের ফয়সালা হবে সেই ম্যাচেই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর