Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রথম সুপারস্টার ব্যাটার মোহাম্মদ আশরাফুলের পরিবারে এসেছে নতুন অতিথি। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সুখবরটি জানিয়েছেন আশরাফুল।

শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এটি আশরাফুল দম্পতির দ্বিতীয় পুত্র সন্তান। এর আগে তাদের ঘরে একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

আশরাফুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।

বিজ্ঞাপন

আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।

আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল।
“আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।”
(সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।)

বর্তমানে ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন আশরাফুল। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। আশরাফুলের ব্যক্তিগত জীবনে নতুন আনন্দ যোগ হওয়ায় শুভেচ্ছায় ভাসছেন সাবেক অধিনায়ক।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর