Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিরার ‘লেটস গো’ দিয়ে পর্দা উঠল ফুটবল মহারণের

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৬ ০২:৪৪ | আপডেট: ১২ জুন ২০২৬ ০২:৪৮

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকা: অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। কিন্তু শুরু হলো ১৪ মিনিট দেরিতে। দেরিতে শুরু হলেও আয়োজনের কমতি ছিল না। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১৭ মিনিটের জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের।

অনুষ্ঠান শুরু হয় ১৯৮১ সালে গঠিত মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের কাছেও দারুণ সাড়া পায় তারা। এরপর মঞ্চে আসেন ভেনেজুয়েলার গায়ক ও গীতিকার ড্যানি ওশান। যিনি এরই মধ্যে অনেকের কাছে ভেনেজুয়েলার জাস্টিন বিবার নামে পরিচিত। ঐতিহ্যবাহী মেক্সিকান পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীদের সঙ্গে ‘পার্তিদাজো’ গান পরিবেশন করেন ড্যানি ওশান। বিভিন্ন প্রজন্মের দর্শকদের উপভোগ করার মতো সংগীত ও আয়োজনে জমে ওঠে অনুষ্ঠান।

বিজ্ঞাপন
শাকিরার ‘লেটস গো’ দিয়ে পর্দা উঠল ফুটবল মহারণের। ছবি: ইন্টারনেট

শাকিরার ‘লেটস গো’ দিয়ে পর্দা উঠল ফুটবল মহারণের। ছবি: ইন্টারনেট

এর পর মঞ্চে আসেন জে বালভিন, যিনি কার্ডি বি–র জনপ্রিয় গান ‘আই লাইক ইট’-এ অংশ নেন। গানটিতে নাইজেরিয়ার শিল্পী বার্না বয়ও ছিলেন। এত এত পরিবেশনার পরও মানুষ উৎসুক দৃষ্টি নিয়ে অপেক্ষা করছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরার জন্য। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘লেটস গো’ নিয়ে হাজিরা হলেন শাকিরা। আর তার সঙ্গে একই সুরে গলা মেলালো পুরো আজতেকা। শাকিরার গানের পরই শেষ হলো জমকালো আনুষ্ঠানিকতা। এবার অপেক্ষা ফুটবল মহারণের। ৪৮ দলের লড়াইটা শুরু হয়েছে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে।

উল্লেখ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রেও আলাদা দুটি উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠানটি হবে ১২ জুন। কানাডায় পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। ১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে অনুষ্ঠানটি হবে লস অ্যাঞ্জেলেসে। মঞ্চে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর