Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিফাইনালে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা!

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২০:২১

সুপার ক্লাসিকোতে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

লাতিন ফুটবলের দুই পরাশক্তিধর দল ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপে এগিয়ে চলেছে দুর্দান্তভাবেই। ব্রাজিল মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের দুই ম্যাচে খেলেছে দুর্দান্ত। আর্জেন্টিনা এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই খেলেছে দাপুটে। সমীকরণ বলছে, এর আগে বিদায় না নিলে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

তেমনটা হলে নিশ্চয় সেটা ফুটবলবিশ্বের জন্য হবে প্রতিক্ষিত এক ম্যাচ। প্রতিক্ষিত এই ম্যাচ হতে ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলকেই পার হতে হবে রাউন্ড ৩২, রাউন্ড ১৬ ও কোয়ার্টার ফাইনাল।

ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। তাতে ব্রাজিলের গ্রুপসেরা হওয়া নিশ্চিত হয়ে গেছে। গ্রুপের অপর দল মরক্কোরও ব্রাজিলের সমান ৭ পয়েন্ট। তবে গোলব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন।

বিজ্ঞাপন

এদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে আর্জেন্টিনারও। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে  বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে এক ম্যাচ হাতে থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার। দুই দল খেলছেও ছন্দময় ফুটবল। সে হিসেবে সেমিফাইনালের আশা দেখছেনও অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনা ভক্তরা।

মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনার ইতিহাস বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ১০৬ ম্যাচে মুখোমুখি হয়েছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি। তাতে আর্জেন্টিনার জয় ৪১টি, ব্রাজিলের ৩৯টি। অপর ২৬টি ম্যাচ ড্র হয়েছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর