Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বিশ্বকাপ ২০২৬ / গ্রুপ পর্ব শেষে নকআউটে উঠল যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৮:১৬ | আপডেট: ২৮ জুন ২০২৬ ১৮:১৮

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দল মিলিয়ে মোট ৩২টি দল নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২-এর টিকিট।

গ্রুপ ‘এ’ থেকে নকআউটে জায়গা করে নিয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ‘বি’ গ্রুপ থেকে উঠেছে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনা। ‘সি’ গ্রুপে ব্রাজিল ও মরক্কো এবং ‘ডি’ গ্রুপ থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে পরের পর্বে খেলবে।

‘ই’ গ্রুপ থেকে জার্মানি, আইভরি কোস্ট ও ইকুয়েডর, ‘এফ’ গ্রুপ থেকে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন নকআউট নিশ্চিত করেছে। ‘জি’ গ্রুপ থেকে বেলজিয়াম ও মিসর, আর ‘এইচ’ গ্রুপ থেকে স্পেন ও কেপ ভার্দে শেষ ৩২-এ জায়গা পেয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ‘আই’ গ্রুপ থেকে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল, ‘জে’ গ্রুপ থেকে আর্জেন্টিনা, আলজেরিয়া ও অস্ট্রিয়া, ‘কে’ গ্রুপ থেকে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গো এবং ‘এল’ গ্রুপ থেকে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নকআউট পর্বের টিকিট পেয়েছে।

গ্রুপ পর্ব শেষে রাউন্ড অব ৩২-এর সূচিও চূড়ান্ত হয়েছে। নকআউটের লড়াই শুরু হবে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে। একই দিন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের।

৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানি খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। সকাল ৭টায় নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো। আর রাত ১১টায় আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে।

১ জুলাই ভোর ৩টায় ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে। সকাল ৭টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। একই দিন রাত ১০টায় ইংল্যান্ড লড়বে ডিআর কঙ্গোর সঙ্গে।

২ জুলাই ভোর ২টায় বেলজিয়ামের প্রতিপক্ষ সেনেগাল। সকাল ৬টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনা।

৩ জুলাই ভোর ১টায় স্পেন খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। ভোর ৫টায় পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সকাল ৯টায় সুইজারল্যান্ডের সামনে থাকবে আলজেরিয়া।

রাউন্ড অব ৩২-এর শেষ দিনের খেলা শুরু হবে ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ দিয়ে। ভোর ৪টায় মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কেপ ভার্দে। আর বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে কলম্বিয়া ও ঘানার ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর লড়াই।

এবারের বিশ্বকাপে নতুন ৪৮ দলের ফরম্যাটে প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ অনুষ্ঠিত হচ্ছে। ফলে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এখন থেকে প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর