Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেট টেস্ট / টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে মুশফিক-তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ০৯:৪৫

সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে সিলেট টেস্টে টস ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। পেস আক্রমণে শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট। মিরপুরে প্রথম ম্যাচে ৮ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

একাদশে বাংলাদেশের দুটি পরিবর্তন এসেছে। মাথায় আঘাত পেয়ে কনকাশন প্রটোকলের কারণে ছিটকে যাওয়া মুমিনুল হকের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ মুশফিক। আর পেস বিভাগে শরিফুলের পরিবর্তে খেলছেন তাসকিন। মিরপুর টেস্টে দুই ইনিংসেই ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারা তাওহিদ হৃদয় একাদশে জায়গা ধরে রেখেছেন। ফলে অপেক্ষা বাড়ল অমিত হাসানের।

বিজ্ঞাপন

বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজের একাদশেও রয়েছে পরিবর্তন। জ্বরে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন প্রথম টেস্টের দুই ইনিংসেই ফিফটি করা ওপেনার জন ক্যাম্পবেল ও ত্যাগনারায়ন চন্দরপল। তাঁদের অনুপস্থিতিতে টেস্ট অভিষেক হচ্ছে কেভিন উইকহ্যামের। দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার জশুয়া দা সিলভাও।

প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে সিরিজে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে প্রথম ইনিংসে ২৭ রানে পিছিয়ে পড়েও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধসের সুযোগ কাজে লাগায় সফরকারীরা। ১৭০ রানের লক্ষ্য পেরিয়ে তারা ম্যাচ জেতে ৮ উইকেটে। এবার সিলেটে সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে ক্যারিবীয়রা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া দা সিলভা, ব্র্যান্ডন কিং, কেভিন উইকহ্যাম, কেভাম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রেইভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকন ও জেডন সিলস।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর