Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাহোরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


২৪ জানুয়ারি ২০২০ ১৪:৩১ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৫:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৪ জানুয়ারি) পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি।

দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিতব্য এই সিরিজের প্রথম ধাপে শুক্রবার (২৪ জানুয়ারি) শুরু হচ্ছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

একই ভেন্যুতে ২৫ এবং ২৭ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের বাকি দুইটি টি-টোয়েন্টি। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ হাসনাইন।

বিজ্ঞাপন

আরো