Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজও শ্রমিক আন্দোলনে অচল মিরপুর-১০ নম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১২:৩৩

ছবি: সংগৃহীত

ঢাকা: ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আজও মিরপুর-১০ নম্বর এলাকা দখলে নিয়ে আন্দোলন করছে পোশাক শ্রমিকরা। একারণে রাজধানীর মিরপুরের কয়েকটি এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।

এ অবস্থায় এসব এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার এবং চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মিরপুর ট্রাফিক বিভাগ।

বিজ্ঞাপন

মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ‘শ্রমিকরা মিরপুর-১০ নম্বর এলাকা আটকে আন্দোলন করছে। আমরা তাদের শান্তিপূর্ণভাবে বুঝিয়ে সড়কে যান চলাচল সচল করার চেষ্টা করছি।’

সারাবাংলা/ইউজে/এমএম