Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৩:৪৬

যশোর: যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ এবং যাত্রীবাহী ভ্যানে পরিবহনের ধাক্কায় ২ যাত্রী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় একটি পরিবহন পেছন দিক থেকে যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে ভ্যান উলটে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন, জেলার অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সমাদ বিশ্বাস ও একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব।

অপরদিকে, গেল রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন নামের এক তরুণ নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা প্রতিবেশী হোসেন আলী গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আপন অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর