Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ২০:৪৪

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকা মশাল মিছিল করেছে এনসিপি। ছবি: সংগৃহীত

ঢাকা: কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মশাল মিছিলে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনসহ দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় বাড়িতে আগুন লাগার অভিযোগ করা হলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখতে যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো