Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেলেন ১৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৪ ২৩:০১

যশোর: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় ১৩ জন পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন ২০ জন।

সোমবার (৫ আগস্ট) বিকেলে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৫ তলা ওই হোটেলে আগুন লাগার ঘটনাটি ঘটে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, জাবির হোটেলে আগুনের ঘটনায় ১৩ জন পুড়ে মারা গেছে। আহত হয়েছেন ২০ জন।

এদিকে, জাবির হোটেল ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস।

সারাবাংলা/এনইউ