Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট 
৭ আগস্ট ২০২৪ ১১:০৮

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হলেন মো. মাইনুল হাসান। আর এই দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্বরত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে থাকা মো. ময়নুল ইসলামকে।

সারাবাংলা/ইউজে/এমও