Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নয়াপল্টন জনসমুদ্র

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৫:৪৪

হাবিবুর রহমান, সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট

ঢাকা: খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হয়েছে হাজার হাজার নেতা-কর্মী। রাজধানীর চারপাশ থেকেই আসছে মিছিল। সব মিছিল এসে মিশছে নয়াপল্টনে।

শনিবার (০৭ আগস্ট) দুপুর ২ টায় সমাবেশ শুরু হওয়ার কতা থাকলেও সকাল ১০টা বাজতেই জনসমুদ্রে পরিণত হয় নয়াপল্টন ও আশপাশের এলাকা। মানুষের ঢল পূর্বদিকে আরামবাগ, ফকিরাপুল থেকে শুরু হয়েছে। সেটা পশ্চিম দিকে নয়াপল্টন, কাকরাইল পার হয়ে মালিবাগ মোড়ে গিয়ে ঠেকেছে।

দক্ষিণ দিকে বিজয়নগর উপচে পুরানা পল্টনে গিয়ে ছড়িয়েছে। যেদিকেই চোখ পড়ে বিএনপি নেতাকর্মীদের মিছিলের ঢল আর গগনবিদারী স্লোগানের শব্দ। মানুষের ভিড়ের কারণে চৌধুরীপাড়া থেকে ফ্লাইওভার পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে। মতিঝিল, আরামাবাগ, ফকিরেরপুল, নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

ভোর থেকে নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের ঢল নামে। নেতা-কর্মীদের মিছিল, স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা। মাথায় দলীয় ব্যাজ।

মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এনইউ